Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনি ডেপ বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে যা বললেন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৩১২ Time View

বিনোদন: বড় বাজেটের সিনেমাগুলোতে বিরক্ত দর্শক, এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন হলিউড তারকা জনি ডেপ। মেট্রো ইউকে-তে দেয়া সাক্ষাৎকারে জনি ডেপ বলেছেন, ‘বড় বাজেটের ছবিগুলোতে একই জিনিস দেখানো হয় ঘুরে ফিরে। মানুষ নতুন কিছু দেখতে পছন্দ করে। অভিনেতা হিসেবে আমার মনে হয়, সেই দরজা থেকে বের হয়ে আসাই ভালো।’ তিনি আরও বলেন, ‘বড় বাজেটের সিনেমা গুলো ডিসপোজেবল, তারা এটা জানেও। অস্বাভাবিক বাজেটে দুজন বড় তারকাকে নিয়ে একই ধাঁচের রোমান্টিক কমেডি। মানুষ এগুলো দেখে বিরক্ত।’ বছর খানেক আগে শোনা গিয়েছিল ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন জনি ডেপ। তবে ডিজনি এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির পরিকল্পনা বাতিল করেছে। প্রযোজক জেরি ব্রাকহেইমার জানিয়েছেন, পরবর্তী ছবিটি হবে রিবুট, সিকুয়েল নয়। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ অভিনেতার ‘কামব্যাক’ সিনেমা। ‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি স¤্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। রাজা লুইয়ের সর্বশেষ উপপতœী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন। দরিদ্র ঘরে জন্ম জিন দ্যু বারির। সাধারণ নারী থেকে তিনি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্প দেখানো হবে ছবিতে। রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ছবিটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ৭ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল এই সিনেমা।

Tag :
About Author Information

জনি ডেপ বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে যা বললেন

Update Time : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪