ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাতকপুর শহীদ স্মরণী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পরিলক্ষিত হওয়ায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নিয়েও অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধি তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের ঘটনায় বিদ্যালয়টির সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল কুমার দাস এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিদ্যালয়ে দুর্নীতি হয়েছে এমন কোন প্রমান নাই, তবে একটি পদত্যাগ পত্র হাতে পেয়েছি।