Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৪০ Time View

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে গুলি চালানোর ঘটনায় বিএনপি নেতা ওসমান এবং তার মা গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে সরফভাটা ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।

আহত ওসমান (৪২) স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি এবং গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা। তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন তার মা আছিয়া বেগম (৭০)।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ করে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মায়ের দুই পায়েও গুলি লাগে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবেই চলছে।

এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :
About Author Information

ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

Update Time : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬