Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা!

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, সকালে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়।

Tag :
About Author Information

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা!

Update Time : ১১:৫২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬