1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কাতারের জালে কানাডার গোল বন্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যেন কিছুতেই ক্ষুধা মিটছিল না কানাডার। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে নেমে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে টুর্নামেন্টের আয়োজক দেশটি। পুরো আসর থেকে ছিটকে দেওয়ার মতো চোট এবং দুই লাল কার্ডের পাগলাটে ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলো কানাডা। তাদের ইতিহাসগড়া জয়ের পথে জোনাথান ডেভিড দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। স্বাগতিক কানাডা ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নেমে শুরু থেকেই চেপে ধরেছিল কাতারকে। সেই দাপট অব্যাহত রেখে ১৬ মিনিটেই তাদের স্কোরবোর্ড পরিবর্তন শুরু। যা চলেছে ইনজুরি সময় পর্যন্ত। উল্টো দুই অর্ধে দুই লাল কার্ডের সুবাদে ৯ জন নিয়ে কাতার গভীর খাদে পড়ে যায়। সেখান থেকে তাদের আর ওঠা হয়নি। কানাডার বড় জয়ে ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি একবার করে স্কোরশিটে নাম তোলেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল কাতারি ফুটবলারের আত্মঘাতী। পুরো ম্যাচে ৭৮ শতাংশ পজেশন নিয়ে কানাডা ৩২টি শট নেয়, এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ভঙ্গুর কাতার ২ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd