1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কন্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার শিল্প সাহিত্য চর্চার অনন্য প্রতিষ্ঠান “কন্ঠস্বর সাংস্কৃতিক একাডেমি”র সাধারণ পরিষদের এক সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন ৪ আগষ্ট ২০২৬ তারিখে ফকিরহাট আদর্শ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠস্বরের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন্স এন্ড পাবলিকেশনস ডিভিশনের সাবেক পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে তার প্রিয় বন্ধু ও কন্ঠস্বরের অন্যান্য প্রতিষ্ঠাতাবৃন্দ জনাব শেখ শহিদুল আহসান পান্না, জনাব কাজী আব্দুল ওয়াহাব এবং সদ্য প্রয়াত জনাব শেখ নাসিরউদ্দিন ও জনাব শেখ রফিকুল ইসলামের নাম শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপস্থিত সবাই মরহুম দুই প্রতিষ্ঠাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় আগামী দুই বছর মেয়াদে গঠিত নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শকে ধারণ করে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খান আল মুস্তাসীম বিল্লাহ সজল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র গোলদার, সাংগঠনিক সম্পাদক শিবনাথ রায়, অর্থ সম্পাদক মুছা. কালিমুল্লাহ, ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুছা, সমাজকল্যাণ সম্পাদক শেখ আল ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব ইনামুল হক সবুজ, প্রচার সম্পাদক মান্না দে, আইন বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক রেজিনা আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিমি রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রামিম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ রায়, মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রায়, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাবিয়া রওনক প্রমি এবং কার্যনির্বাহী সদস্য রাজিত শ্রাবণ ও  সালমান এ রহমান।
সভায় বক্তারা বলেন, কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd