1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসা যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এরপর এটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে। কিন্তু সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক প্লটে আছড়ে পড়ে। কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানে থাকা সকলেই মারা গেছেন।

বিমানটিতে আগুন ধরে যাওয়ায় ১২ জনের মরদেহ চেনার উপায় ছিল না। আর পাইলটের নিথর দেহ বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়। নিহতদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও সরকারি প্রতিনিধিদল এবং কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন। দুর্ঘটনার মূল কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মধ্য আফ্রিকার খনিজ সমৃদ্ধ দেশ কঙ্গোতে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দেশের সেনাবাহিনী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd