1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত আমেরিকান শিক্ষামূলক এ সিরিজ প্রচারিত হয়েছিল। পরে জনপ্রিয়তার সুবাদে আরও অনেক দেশেই কার্টুনটির নানা সংস্করণ দেখা গিয়েছিল। এবার চলচ্চিত্রে আসছে ‘দ্য ম্যাজিক স্কুল বাস’। সিরিজটির নির্মাণ স্বত্ব কিনেছে লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট। তাদের নির্মাণেই হবে চলচ্চিত্রটি। আর এতে মূল চরিত্র ‘মিস ফ্রিজল’-এর ভূমিকায় থাকবেন নামি অভিনেত্রী এলিজাবেথ ব্যাংকস। ছবিটি পরিচালনা করবেন রব লেটারম্যান। মূল বই সিরিজের প্রকাশক প্রতিষ্ঠান ‘স্কলাস্টিক’-এর পাশাপাশি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে এলিজাবেথ ব্যাংকসের নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্রাউনস্টোন প্রডাকশন্স’; সঙ্গে থাকবে মার্ক প্ল্যাট প্রডাকশন্স এবং লিজেন্ডারি। এর আগে ২০২০ সালের দিকে ইউনিভার্সাল পিকচার্সের অধীনে এই সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন আটকে থাকার পর আর কাজ এগোয়নি। এবার লিজেন্ডারির প্রযোজনায় হতে যাচ্ছে সিনেমাটি। ‘ম্যাজিক স্কুল বাস’ বই সিরিজটি তৈরি করেছিলেন যৌথভাবে লেখক জোয়ানা কোল এবং চিত্রশিল্পী ব্রুস ডেগেন। এর প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। গল্পে দেখা যায়, মিস ফ্রিজল তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে এক অদ্ভুত শিক্ষা সফরে বের হন হলুদ স্কুল বাসে চড়ে। বাসটি প্রয়োজন অনুযায়ী যেকোনো রূপ ধারণ করতে পারত-হোক তা মহাকাশযান কিংবা সাবমেরিন। ১৯৯৪ থেকে এর অ্যানিমেটেড সিরিজ প্রচারিত হয়, সে সময় মিস ফ্রিজলের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিলি টমলিন। পরবর্তীতে ২০১৭ সালে নেটফ্লিঙ্রে ‘দ্য ম্যাজিক স্কুল বাস রাইডস অ্যাগেইন’ সিরিজে মিস ফ্রিজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন কেট ম্যাককিনন। সেই সিরিজেও লিলি টমলিন তাঁর পুরোনো চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। তবে এবার একদম লাইভ-অ্যাকশন ছবি হবে। অর্থাৎ বিভিন্ন চরিত্রে বাস্তবের অভিনয়শিল্পীরাই থাকবেন। পাশাপাশি কিছু অ্যানিমেটেড চরিত্রও থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd