1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় ম্যাচের আয়োজন হতে পারে। ২০২৬ বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে পারে ভারত। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দেকে আতিথেয়তা দেওয়ার পরিকল্পনা করছে ভারত। প্রস্তাবিত ম্যাচটি ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের বহুল আলোচিত প্রীতি ম্যাচের আগে অথবা পরে আয়োজন করা হতে পারে। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ভেন্যু ও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত কেপ ভার্দেকে আতিথেয়তা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি।’ ওই সূত্র আরও জানায়, ম্যাচটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার পর ভেন্যু ও তারিখ নির্ধারণ করা হবে। সব ধরনের প্রক্রিয়া ও আলোচনা চলছে এবং দ্রুতই বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪তম স্থানে থাকা কেপ ভার্দে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় আসে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই তারা শেষ ৩২-এ জায়গা করে নেয়। গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি আফ্রিকার ছোট্ট দেশটি। গ্রুপ পর্বে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে রোমাঞ্চকর ড্র এবং সৌদি আরবের বিপক্ষে ০-০ ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে তারা। নকআউট পর্বে কেপ ভার্দের দুর্দান্ত যাত্রা থামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। তবে সেখানেও সহজে হার মানেনি তারা। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-৩ গোলে হেরে শেষ হয় তাদের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান। কেপ ভার্দের এই বিশ্বকাপযাত্রা ছিল ঐতিহাসিক। প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়ে তারা টুর্নামেন্টে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ এবং জনসংখ্যার দিক থেকে আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ইতিহাস গড়ে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd