1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

এবার ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডিসেম্বরেই সান্তোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন- এ ঘোষণা এরই মধ্যে দিয়ে ফেলেছেন নেইমার। কিন্তু ফুটবলকে বিদায় বলবেন কি না, সেটা জানানি তিনি। এরই মধ্যে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। ডিসেম্বরের পর কী করবেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড- সান্তোসেই থেকে যাবেন, ইউরোপে ফিরবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে? এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে এই অনিশ্চয়তার মধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সম্ভাব্য একটি গন্তব্য হিসেবে ইন্টার মায়ামির নাম সামনে এনেছে। ইন্টার মায়ামিতে গেলে নেইমারের সঙ্গে আবারও একসঙ্গে দেখা যেতে পারে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। অর্থাৎ বার্সেলোনার ইতিহাসে আলোড়ন তোলা সেই ‘এমএসএন’- মেসি, সুয়ারেজ ও নেইমার- ত্রয়ীর পুনর্মিলন ঘটতে পারে এবার মেজর লিগ সকারে (এমএলএসে)। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে কোনো নিশ্চিত চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়েছে- এমন তথ্য নেই। মার্কার প্রতিবেদন মূলত নেইমারের চুক্তির পরিস্থিতি এবং মায়ামির সম্ভাব্য আগ্রহকে কেন্দ্র করে এই সম্ভাবনার কথা বলেছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd