1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ইয়েমেনে হুথিদের ড্রোন হামলা, ভূপাতিতের দাবি সরকারি বাহিনীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথিদের চালানো একাধিক ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। হামলায় বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল শুক্রবার সকালে মারিবের আকাশে হুথিদের বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে সরকারি বাহিনী। হামলার লক্ষ্য ছিল শহরের বিভিন্ন এলাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, শহরটিতে ব্যাপক বেসামরিক কর্মকাণ্ড চলার সময় হুথিরা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। মারিবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বহু মানুষ বসবাস করায় হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি মালিকানাধীন সাবা টিভিও জানিয়েছে, মারিবের আকাশে হুথিদের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে হুথিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd