1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ইসরাইলি অভিযানে হেবরনে বাস্তুচ্যুত ৩ সহস্রাধিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে ৩ সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত সোমবার শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে ৩ হাজার ১৮৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু। গতকাল মঙ্গলবার ইসরাইলের নির্বাচন। এর কয়েক দিন আগে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হলে ঘটনাটির অবসান ঘটে। ইসরাইলি সেনারা হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করেন। সেখানে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এএফপি’র ছবিতে দেখা গেছে, গত রোববার হেবরনের একটি সড়ক দিয়ে ইসরাইলি সেনাদের সঙ্গে সামরিক ও পুলিশবাহিনীর যানবাহনের একটি বহর এগিয়ে যাচ্ছে। সড়কটিতে পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের কারণে বেসামরিক যান চলাচল বন্ধ ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd