1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ইরানে রহস্যময় শত শত বাঁধ নির্মাণ, গোপন অস্ত্রের সন্দেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরানে নির্মিত শত শত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্পের পেছনে গোপন সামরিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন গবেষকরা। তাদের ধারণা, এসব অবকাঠামোর একটি অংশ দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্মাণ করা হয়ে থাকতে পারে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ইরানের পানি অবকাঠামোর অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর অবস্থানের মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। তবে এই যোগসূত্র এখনও অনুমাননির্ভর বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বাধীন দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান শনাক্ত করেছে। শোকরি জানান, চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার একটি মানচিত্রের সঙ্গে বাঁধগুলোর অবস্থান মিলিয়ে তিনি বিস্ময়কর সাদৃশ্য দেখতে পান। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘বিষয়টি সবসময়ই আমার কাছে ধাঁধার মতো ছিল। তারা এত বেশি বাঁধ কেন নির্মাণ করছিল?’ বিমান হামলার পর তার মনে আরেকটি প্রশ্ন তৈরি হয়, ‘যেখানে বাঁধ রয়েছে, তার কাছাকাছিই কেন ক্ষেপণাস্ত্র হামলা হতে দেখা যাচ্ছে?’ প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞ মনে করেন, বড় আকারের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা সচল রাখতে বাঁধ থেকে নিয়মিত পানি ও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন স্থাপনা রয়েছে। পাহাড়ের গভীরে নির্মিত সুড়ঙ্গের মাধ্যমে এসব স্থাপনা সুরক্ষিত রাখা হয়। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ বলেন, নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে ইরানের সামরিক স্থাপনাগুলো স্বাধীনভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তার ভাষায়, ‘জরুরি সেবার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যাতে দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল না থাকে, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ তেহরানের রয়েছে।’ সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd