1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন : নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিত জানান, গত রোববার সকালে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসারের উদ্দেশে ফেরিটি ছেড়ে যাওয়ার সময় এতে ২৩৬ জন আরোহী ছিলেন। গতকাল সোমবার পর্যন্ত ২২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে কর্মকর্তাদের তথ্য ভিন্ন হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি গতকাল সোমবার কোম্পাস টিভিকে জানান, পাঁচটি মরদেহ ও ২২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘হিসাব অনুযায়ী এখনো মাত্র দু’জনকে উদ্ধার করা বাকি। আমরা জাহাজের মালিকপক্ষের সঙ্গে তথ্যটি নিশ্চিত করছি।’ অন্যদিকে পূর্ব জাভা পুলিশের এক কর্মকর্তা জানান, এখনও ২৮ জন নিখোঁজ। বেঁচে ফেরা যাত্রীরা জানান, গত রোববার সকালে নাশতার সময় ফেরির পেছনের অংশে আগুন লাগার আগে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং অনেকে প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। উদ্ধার হওয়া এক যাত্রী জানান, প্রায় সাত ঘণ্টা সাগরে ভেসে থাকার পর তাকে উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd