1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবার ভোরে চালানো এই হামলায় রাজধানী কিয়েভে অন্তত দুজন নিহত হয়েছেন। হামলায় কিয়েভের একটি ঘনবসতিপূর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটকো জানান, ভোররাতে চালানো এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের জনবহুল দারনিৎসকি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভানোর সময় উদ্ধারকর্মীরা দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও, ধ্বংস্তূপের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে একটি ‘ব্যাপক স্ট্রাইক’ চালিয়েছে। এর মধ্যে ওদেসা অঞ্চলের বন্দর ও ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত নৌযানগুলোও তাদের লক্ষ্য ছিল। সামপ্রতিক সপ্তাহগুলোতে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা ব্যাপকভাবে বেড়েছে। দেশটির জ্বালানি অবকাঠামো, রেল ও সড়ক যোগাযোগ এবং দনিপ্রো নদীর ওপর সংযোগকারী সেতুগুলো নিয়মিত বোমাবর্ষণের শিকার হচ্ছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, দিন-রাত প্রায় অবিরাম বাজছে বিমান হামলার সাইরেন। সাধারণ মানুষকে জীবনের সুরক্ষায় বেসমেন্ট, বাঙ্কার ও পাতাল রেলের আশ্রয়কেন্দ্রগুলোতে লুকিয়ে থাকার আহ্বান জানাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ। তথ্যসূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd