1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৩ গুদামে আগুন, নিহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিনটি বড় গুদামে আগুন লেগেছে। এর মধ্যে দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ পরিচালিত দুটি গুদামও রয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাছে তাদের একটি গুদামে আগুন লাগে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মস্কোর উত্তর-পশ্চিমে তভের অঞ্চলে ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর ভিটালি কোরোলিয়ভ। তিনি বলেন, ওই হামলায় কেউ আহত হননি। ইউক্রেনের দাবি, তাদের এই হামলার উদ্দেশ্য হলো যুদ্ধের প্রভাব রাশিয়ার সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া। সেই কৌশলের অংশ হিসেবে তারা ওয়াইল্ডবেরিজের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। রাশিয়ার ভোক্তা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ইউক্রেনের এসব হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তার দাবি, গত ১৮ জুলাই থেকে এখন পর্যন্ত ওয়াইল্ডবেরিজের এক ডজনের বেশি স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd