1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে আবারও চড়া জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বাজারে আবারও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেঙ্াস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। এর আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক তেলের বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ায় তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd