1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আট দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক, ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসা হেনরি ক্রকোম্ব এবার জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। ২৪ বছর বয়সী সাসেঙ্রে ডানহাতি পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জাতীয় দলে এর আগে টেস্ট স্কোয়াডে ডাক পেলেও এবারই প্রথম ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে থাকা ক্রকোম্ব প্রথম হ্যাটট্রিকটি করেন ২৭ আগস্ট সমারসেটের বিপক্ষে। ম্যাচের প্রথম ইনিংসের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে ওই কীর্তি গড়েন তিনি। এরপর আট দিনের ব্যবধানে এসেঙ্রে বিপক্ষেও একই ঘটনা ঘটান এই পেসার।
চেমসফোর্ডে এসেঙ্রে বিপক্ষে সাসেঙ্রে হয়ে বল হাতে রীতিমতো তাণ্ডব চালান ক্রকোম্ব। একপর্যায়ে ৩ উইকেটে ১৭১ রান নিয়ে ভালো অবস্থানে ছিল এসেঙ্। চার্লি অ্যালিসন ৫৬ রান করে ক্রকোম্বের শিকার হওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ২৬ বলের মধ্যে ৬ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় এসেঙ্।
ক্রকোম্ব টানা ১৪ বল কোনো রান না দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। এর মধ্যে সাইমন হার্মার, জামান আখতার ও শেন স্নেটারকে টানা তিন বলে আউট করে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাঁর এই স্পেলের সামনে ১৭৭ রানে গুটিয়ে যায় এসেঙ্। প্রথম ইনিংসে ৯৮ রানের লিড পায় সাসেঙ্।
প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের ঘটনা খুবই বিরল। ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ড্রু স্যামসনের তথ্য অনুযায়ী, এ নিয়ে সপ্তমবার কোনো বোলার পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন। ১৮৬৮ সালে ইংল্যান্ডের জর্জ ফ্রিম্যান প্রথম এই নজির গড়েছিলেন। এরপর জোগিন্দর রাও ১৯৬৩ সালে, মাইক প্রক্টর ১৯৭৯ সালে, ডিন হ্যাডলি ১৯৯৬ সালে, ওয়াসিম আকরাম ১৯৯৯ সালে এবং দীপক ধাপোলা ২০২৪ সালে একই কীর্তি গড়েন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন ক্রকোম্ব।
এসেঙ্রে বিপক্ষে তাঁর দুর্দান্ত বোলিংয়ের দিনেই আরও একটি মাইলফলক দেখা যায়। সাসেঙ্ প্রথম ইনিংসে ২৭৫ রান করে। অরি কারভেলাস ৪৪ বলে ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন। এসেঙ্রে পেসার জেমি পোর্টার ৪৪ রানে চার উইকেট নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
সাসেঙ্রে প্রথম ইনিংসের পর এসেঙ্রে হয়ে নিয়মিত বোলার স্যাম কুক ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ায় তাঁর জায়গায় মিকি কিলিনকে গ্লসস্টারশায়ারের লোন থেকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনা হয়। ক্রকোম্বের বোলিংয়ে ৯৮ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে চার উইকেটে ৯০ রান তুলেছে সাসেঙ্। তাদের মোট লিড দাঁড়িয়েছে ১৮৮ রান। টম হেইনস, টম ক্লার্ক, চার্লি টিয়ার ও অলি কার্টার দ্রুত ফিরে গেলেও ম্যাচে এগিয়ে রয়েছে সাসেঙ্।
পুরো দিনে বিশেষ করে চা-বিরতির পরের সেশনে ১১টি উইকেট পড়ায় ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। আর সেই পরিবর্তনের কেন্দ্রে ছিলেন ক্রকোম্ব।
লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সই মূলত জাতীয় দলে তাঁর দরজা খুলে দিয়েছে। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। সাসেঙ্ সতীর্থ অলি রবিনসনের চোটের কারণে দলে নেওয়া হলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তাঁর। এবার প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেন।
তবে সাদা বলের ক্রিকেটে ক্রকোম্বের পরিসংখ্যান লাল বলের মতো উজ্জ্বল নয়। ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর শিকার ৪৯ উইকেট। ৩৫টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৪ উইকেট। তারপরও পুরো গ্রীষ্মজুড়ে তাঁর পারফরম্যান্সের ওপর নজর রেখেছিলেন ইংল্যান্ডের নির্বাচকেরা। নির্বাচক মার্কাস নর্থও জানিয়েছেন, ক্রকোম্বের ওপর দীর্ঘ সময় ধরেই নজর ছিল তাঁদের।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গ্ল্যামরগনের ব্যাটসম্যান অ্যানাইরিন ডোনাল্ড। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে প্রায় দুই দশকের মধ্যে গ্ল্যামরগনের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০ ম্যাচে ২৩.২৫ গড়ে ডোনাল্ডের রান ১ হাজার ২৩। টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে ২৩.৯৯ গড়ে করেছেন ২ হাজার ৪২৩ রান। তাঁর স্ট্রাইক রেট ১৭০.৯৯ এবং ফিফটি রয়েছে ১৮টি। ডান পায়ের ঊরুর চোটে ফিল সল্ট টি-টোয়েন্টি দল থেকে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় নেওয়া হয়েছে ডোনাল্ডকে।
অন্যদিকে, এই সপ্তাহের শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সিরিজেই খেলতে পারবেন না জ্যাকব বেথেল।
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি হবে ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কঙ্, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ ও জশ টাং।
ওয়ানডে স্কোয়াডে রয়েছেন হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কঙ্, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd