1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া পাঠানোর নামে ২৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা নেওয়া এবং দুবাইয়ে চাকরির নামে ছেলেকে প্রতারণার অভিযোগ উঠেছে মোঃ আঃ আউয়াল তালুকদার ও তাঁর স্ত্রী সাজেদা বেগমের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পশ্চিম সরালিয়া গ্রামের মোঃ মহাসীন খলিফা (৬৫) মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আঃ আউয়াল তালুকদার অস্ট্রেলিয়া পাঠানোর আশ্বাস দিয়ে মহাসীন খলিফার কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে ২০২৪ সালের ৩ মার্চ তাঁকে দুবাই নিয়ে যান। সেখানে আইডি কার্ড করে দেওয়ার কথা থাকলেও তা না করে তাঁকে বিপাকে ফেলে অন্যত্র চলে যান বলে অভিযোগ করেন মহাসীন। ফলে দুবাইয়ে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করে তাঁকে নানা দুর্ভোগ ও আর্থিক জরিমানার মুখে পড়তে হয়।
অভিযোগে আরও বলা হয়, মহাসীনের ছেলে হাসানুর বান্নাকে দুবাইয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে নেওয়া হলেও তাঁকে মরুভূমিতে নির্মাণশ্রমিকের কাজে নিয়োগ দেওয়া হয়। পাঁচ মাস কাজ করেও প্রতিশ্রুত বেতন পাননি বলে অভিযোগ তাঁর পরিবারের।
ভুক্তভোগীর দাবি, বাবা-ছেলের বিদেশযাত্রা, থাকা, জরিমানা ও দেশে ফেরাসহ সব মিলিয়ে তাঁদের প্রায় ২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয় হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মহাসীন খলিফা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd