1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

অনলাইনে ঝড় তুলেছে নোলানের ‘দ্য ওডিসি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের মধ্যেই পাইরেসির শিকার হয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’। সিনেমাটির একটি এইচডি কপি অনলাইনে ফাঁস হওয়ার পর মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই প্রায় ২১ লাখ মানুষ সেটি দেখে ফেলেছেন! হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েসিনেমাটির পাইরেটেড সংস্করণ আপলোড করা হয়। বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ভিডিওটি সরিয়ে ফেলা হয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টও স্থগিত করা হয়। সংবাদমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানায়, পাইরেটেড কপির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তারা কনটেন্ট অপসারণের প্রক্রিয়া শুরু করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট ও মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অনলাইনে ফাঁস হওয়ার ঘটনাও সিনেমাটির প্রেক্ষাগৃহের সাফল্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৬৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ২৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ মুক্তি পায় ১৭ জুলাই। এখনো চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে সিনেমাটি মুক্তি পায়নি। ফলে সংশ্লিষ্টদের ধারণা, এসব দেশে মুক্তির পর ছবিটির আয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd