বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা .R
সংগৃহীত ছবি: সংগৃহীত
সংগৃহীত ছবি: সংগৃহীত

ঢাকা: পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সম্প্রতি শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে কনে পক্ষ আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে এই শুভ কাজটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

কে এই শ্যামলী সুলতানা জেদনী?

মাসউদের জীবনসঙ্গিনী হতে যাওয়া শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ছাত্র রাজনীতিতে বেশ সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি বাগছাসের মিডিয়া সেলের সহ-সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সামাজিক মাধ্যমে বাগদানের ঘোষণা

শুক্রবার রাতে আবদুল হান্নান মাসউদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাগদানের খবরটি নিশ্চিত করেন। তিনি তার এবং জেদনীর হাত বদল হওয়া আংটির একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।” (সূরা আন-নাবা, আয়াত ৮)। তার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত