জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকারের কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয়। দেশের অন্তত দুই-তৃতীয়াংশ মানুষ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি আয়োজিত হয়েছিল আইনের শাসনের অভাব, তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও দলীয় নেতা-কর্মীদের ওপর নিপীড়নের প্রতিবাদে।
জি এম কাদের অভিযোগ করে বলেন, প্রতিদিন বিরোধী কণ্ঠকে দমন করতে সরকার মিথ্যা মামলা দিচ্ছে। এভাবে ভিন্নমত দমনের মাধ্যমে দেশ পরিচালনা সম্ভব নয়।
তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো উপযোগী পরিবেশ নেই। জাতীয় পার্টি কোনো নির্বাচনকালীন অবস্থা দেখছে না। বরং ‘মবতন্ত্র’ কায়েম করা হচ্ছে।
সরকারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে জি এম কাদের দাবি করেন, বর্তমানে অগোছালোভাবে দেশ চালানো হচ্ছে। সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে, এমনকি একাধিক সরকারি গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে।