1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মেসি-সালাহ দ্বৈরথে জমজমাট শেষ ষোলোর লড়াই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

ফুটবলপ্রেমীদের নজর থাকবে দুই দলের দুই অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এবং মোহামেদ সালাহর দিকে।গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতে ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে ওঠে আর্জেন্টিনা। এরপর শেষ ৩২ এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে ‘জি’ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে মিশর। শেষ ৩২ এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বের ম্যাচ জয়ের স্বাদ পায় তারা। এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি।এখন পর্যন্ত চার ম্যাচে সাত গোল করেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। মিশরের বিপক্ষে গোল করতে পারলে এক আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডে গিয়ের্মো স্টাবিলের পাশে নাম লেখাবেন তিনি।

তবে দুই দলই কঠিন নকআউট ম্যাচ খেলে এসেছে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে পুরো ১২০ মিনিট। একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় ও টাইব্রেকার পর্যন্ত লড়তে হয়েছে মিশরকে। তাই খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। মিশরের আক্রমণের সবচেয়ে বড় ভরসা সালাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়েই খেলেছিলেন তিনি। পাশাপাশি ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশকে নিয়ে পাল্টা আক্রমণে ভরসা রাখবে আফ্রিকার দলটি।

অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

দুই দলের এটি হবে বিশ্বকাপে প্রথম মুখোমুখি লড়াই। সবশেষ ২০০৮ সালে কায়রোতে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: 
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

মিশর: মোস্তাফা শোবেইর, মোহাম্মদ হানি, ইব্রাহিম, রামি রাবিয়া, আহমেদ হাফেজ, হামদি ফাতহি, আতিয়া, ইমাম আশুর,মোহামেদ সালাহ, ওমর মারমুশ ও জিকো

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd