1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের ভারত সফর পিছিয়েছে কয়েবার। সবশেষ চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেপ্টেম্বরের শুরুতে সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। এবার সেই বিষয়ে বিস্তারিত জানা গেল। দুই বোর্ডের সঙ্গে নিয়মিত আলাপচারিতা চলছে এই নিয়ে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই সিরিজ হওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি বলছিলেন, ‘আমড়া শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দীন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’ ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফরও স্থগিত হয়ে যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd