1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌ-ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পাকিস্তানি নৌ-জাহাজের আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করেছে। সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম ও সৈন্য চলাচলের বিষয়ে আগাম নোটিশ দেওয়ার বিষয়টি ওই চুক্তিতে উল্লেখ রয়েছে। পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদের বিষয়টি জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি জাহাজটি ভারতীয় জাহাজের খুব কাছ দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে। সূত্রগুলোর দাবি, পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে এবং অনিরাপদ কৌশলে এগিয়ে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সময় সমুদ্রও উত্তাল ছিল। পরে উভয় জাহাজকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে জড়িত দুই জাহাজের সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, পাকিস্তানের ‘হুনাইন-ক্লাস’ করভেট শ্রেণির একটি জাহাজের সঙ্গে ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের ‘আইএনএস গোদাবরী’র মধ্যেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। সূত্র- এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd