1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় রণতরির সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারত। গতকাল বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এই কূটনৈতিক উত্তেজনার কথা জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও পাকিস্তানি নৌ ইউনিটের আচরণ একেবারেই ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ ছিল। এই ঘটনাটি সামরিক মহড়া ও সৈন্য চলাচল সংক্রান্ত ১৯৯১ সালের দ্বি-পাক্ষিক চুক্তির ১০ অনুচ্ছেদের প্রত্যক্ষ লঙ্ঘন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সব সামরিক ইউনিটকে সতর্কতা অবলম্বন ও পারস্পরিক চুক্তি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ কূটনৈতিক প্রতিবাদ নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলরত ভারতীয় রণতরির কাছে চলে আসে পাকিস্তানি একটি ‘হুলাইন-ক্লাস’ কর্ভেট। উত্তাল সমুদ্রে অনিয়ন্ত্রিত গতি ও ঝুঁকিপূর্ণভাবে চলার কারণে সংঘর্ষের সূচনা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবুর’ এবং ভারতের ‘আইএনএস গোদাবরী’-র মধ্যে একই ধরণের সংঘর্ষ ঘটেছিল। সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd