1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বাংলাদেশের উন্নয়ন অনেকাংশেই তরুণদের ওপর নির্ভরশীল: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে বললেন, নতুন প্রজন্মকে নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসা বর্তমান সরকারের অন্যতম নীতি। বাংলাদেশের উন্নয়ন অনেকাংশেই তরুণদের ওপর নির্ভরশীল। 

মির্জা ফখরুল বলেন, “দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতেই যুবদলের নেতাকর্মীদের নিয়ে সমাধিস্থলে এসেছি।”

যুবদলের নতুন নেতৃত্বের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আল্লাহ যেন তাদের শক্তি, সাহস ও তৌফিক দান করেন, যাতে তারা সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, নবগঠিত কমিটির দায়িত্ব অপরিসীম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd