পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস দিবস পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠণ বনবিবির আয়োজনে পাইকগাছার নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তৃতা করেন, সমাজ সেবক পিন্টু ধর, লিনজা আক্তার মিথিলা,অর্পিতা সাধু, দিঘী, মিম, আফরোজা, ফাওদিয়া, সাদিয়া, পরিবেশ কর্মি শাহিনুর রহমান, গনেশ দাশ, গাজী আলম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈজ্ঞানিক গবেষনায় জানা যায়, বায়ু মন্ডলে ক্রমাগত ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি গ্যাস বৃদ্ধির ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। আর মানুষের কর্মকান্ডে ক্রমাগত এই গ্যাস বেড়ে চলেছে। তাছাড়া বায়ু মন্ডলে পুঞ্জিভূত গ্রীনহাউজ গ্যাস উৎসারণের কারণে বৈস্মিক উষ্ণতা বৃদ্ধির কারণে নানা প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হচ্ছে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে জীবকুলের বসবাসের উপযোগী করে তোলে ও জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তাই ওজোন স্তর রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।