1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

হাম থেকে রেহায় পাচ্ছেই না শিশুরা, ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুতে উদ্বেগ বাড়ছেই। একই সঙ্গে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে শত শত রোগী। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৯৬ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯২ জন শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। সেইসাথে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩৩ জন। এই সময়ে ৬৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জন।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd