1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকা ডুবে নিহত হয়েছেন ১ জন অভিবাসনপ্রত্যাশী এবং নিখোঁজ হয়েছেন আরও ২৫ জন। গত রোববার ঘটেছে এ ঘটনা। এক প্রতিবেদনে জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম টু ভিমা জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর ৫১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনী। আর নিখোঁজদের অনুসন্ধানে যৌথভাবে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড এবং গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেঙ্। ৪টি নৌযান, একটি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে তৎপরতা। উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকরা আছেন, তা স্পষ্ট করেনি গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধারের পর তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমাবর থেকে নিখোঁজদের অনুসন্ধানে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং ফ্রন্টেঙ্। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপর গ্রিক সংবাদমাধ্যম ইআরটি। গতকাল সোমাবর থেকে নিখোঁজদের অনুসন্ধানে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং ফ্রন্টেঙ্। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপর গ্রিক সংবাদমাধ্যম ইআরটি। গ্রিসের অভিবাসন বিষয়ক আইন বেশ কঠোর। কোনো বিদেশি ব্যক্তি নথিবিহীন অবস্থায় গ্রিসের ভূখনণ্ডে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী প্রশাসনিক আটকাদেশ, কঠোর শাস্তি এবং দ্রুত বহিষ্কার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd