1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

চাপ সামলে জয় তুলে নিলো বার্সা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সব প্রতিযোগিতা মিলে আগের পাঁচ ম্যাচে ২২ গোল করা বার্সেলোনা লা লিগায় আরেকবার গোল উৎসব করার আভাস দেয়। কিন্তু স্বাগতিক লেভান্তে দ্রুত দুটি গোল শোধ দিয়ে তাদের ওপর চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত কাতালান ক্লাব পঞ্চম ম্যাচ জিতেছে ৪-২ গোলে। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বার্সেলোনা এগিয়ে যায়। রাফিনিয়ার সাথে দারুণ এক সমন্বয়ের পর জাভি এসপার্ট গোল করে বল জালে পাঠান। ১৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। অধিনায়ক রাফিনিয়ার বাড়ানো বল থেকেই লামিন ইয়ামাল খুব কাছ থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২৯ মিনিটে লেভান্তে আশা দেখেছিল যে তারা হয়তো ব্যবধান কমানোর সুযোগ পাবে, কিন্তু ভিএআর চেকের পর ড্যানিয়েল রেকেনার পক্ষে কোনো পেনাল্টির সিদ্ধান্ত আসেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে হুগো সোতেলো এবং জেরার্ড মার্টিন হলুদ কার্ড দেখলে ম্যাচে কিছুটা উত্তাপ ছড়ায়।আর ইনজুরির কারণে বিরতির সময়ই মার্টিনকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় অর্ধে খেলা শুরুর পরপরই ৪৮ মিনিটে ইয়ামাল পেনাল্টি আদায় করেন এবং তা থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। এরপর লেভান্তের করা খেলোয়াড় পরিবর্তনগুলো কাজে আসে এবং স্বাগতিক দল বার্সেলোনার রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। ৬০ মিনিটে মাঠে নামা ইভান রোমেরো ৭৯ মিনিটে গোল করে লেভান্তে শিবিরে আশার সঞ্চার করেন। ৮৮ মিনিটে অধিনায়ক রজের ব্রুগে আবার গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২ এবং ম্যাচ গড়ায় রোমাঞ্চকর শেষ মুহূর্তে। তবে বার্সেলোনার তখনও কিছু বাকি ছিল। ৯০ মিনিটে বদলি হিসেবে নামা আদেইয়েমি মার্ক বের্নালের চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন। যোগ করা ছয় মিনিট লেভান্তেকে কিছুটা আশা দেখালেও বার্সেলোনার শক্ত ডিফেন্স ও সময়মতো বল ক্লিয়ারেন্সের সামনে তা টিকে থাকেনি। এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করল বার্সা। তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে রিয়াল মাদ্রিদ (১২)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd