পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭পিচ ইয়াবাসহ মুদি দোকানের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী ফরহাদ হোসেন ও নাহিদ খানকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, কাশিমনগরের মোঃ রফিকুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন রাশিফ(২২) মোঃ নাসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের পুএ চা দোকানি মোহাম্মদ শামীম মোড়ল(২৬) চা দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করেছেন। দোকানের আড়ালে গভীর রাত অবধি মাদক বেচাকেনা করা হচ্ছিল। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের অভিযান অব্যাহত থাকবে।