1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

‎পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা,(খুলনা )প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর বসতবাড়ির বাথরুমের চাল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার শেষ রাতে পাইকগাছা পৌরসভার সরল ৪ নং ওয়ার্ডের নবপল্লী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী কনক চন্দ্র ঘোষ (৪১) জানান, পাইকগাছা জিরোপয়েন্টে ঘোষ ডেইরী নামে তাঁর একটি মিষ্টির দোকান রয়েছে। ঘটনার দিন রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার শেষে আনুমানিক রাত ১ ঘটিকার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর আনুমানিক ৫ ঘটিকার দিকে তাঁর পিতা ভোলানাথ ঘোষ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় দেখতে পান বাথরুমের টিনের ছাউনি কাটা। পরবর্তীতে পরিবারের সদস্যরা উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ওয়ারড্রপের ড্রয়ার খোলা। ড্রয়ারে থাকা ২ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের আংটিসহ সর্বমোট আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাত ১ টা থেকে ভোর ৫  টার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাত পরিচয় চোর বা চোরের দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এই চুরি সংগঠিত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কনক চন্দ্র ঘোষ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd