1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট  প্রতিনিধি :  ফকিরহাটে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে মো: হুসাইন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলা ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: হুসাইন শেখ ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মো: হায়দার শেখের ছেলে। নিহত যুবক পেশায় একজন বাইসাইকেল-ভ্যান গ্যারেজের মিস্ত্রি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হুসাইন শেখ বাড়ী থেকে মটরসাইকেলযোগে কাঠালতলা নিজস্ব গ্যারেজে আসছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার পাশের খাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd