1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী ইশা রিখি। সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ২০’র ঘরে তার সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেরই ধারণা করছেন, ইশা তার প্রাক্তন স্বামীকে ‘প্লে-বয়’ হিসেবে ইঙ্গিত করেছেন। বিগ বসের মঞ্চে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে অনেকে যখন ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন, তখন তিনি মজা করে প্রশ্ন করেন, ‘এত ভালো রেড ফ্ল্যাগ কি কখনো দেখেছ?’ জবাবে ইশা রিখি তার নিজের অতীতকে ইঙ্গিত করে পাল্টা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’ এরপর ইশা অনুষ্ঠানে প্রশ্ন রেখে বলেন, যারা সম্পর্কে প্রতারণা করে ও ‘প্লে-বয়’ স্বভাবের হয়, তারা কি কখনো অপরাধবোধে ভোগে? তাদের অভিধানে কি সত্যিই ‘মুভ অন’ বলে কিছু থাকে? ভিডিওটির একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নেন, ইশা হয়তো বাদশার কথাই বলছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি বাদশাকে প্লে-বয় বলেছেন?’ আরেকজন লেখেন, ‘মনে হচ্ছে, কোনো একদিন তিনি তার ফোনের অপেক্ষায় আছেন।’ ইশা তার বক্তব্যে কোথাও বাদশার নাম উল্লেখ না করায় নেট দুনিয়ায় এসব মন্তব্য এখনো নিছক অনুমান ও ভক্তদের জল্পনার মধ্যেই রয়েছে। দীর্ঘদিনই গোপন রাখার পর বাদশা ও ইশা রিখির বিয়ের খবর গত মার্চে সামনে আসে। পরে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা নিজেই বাদশার সঙ্গে তার বিয়ের কথা নিশ্চিত করেন। তবে তাদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২৬ সালের ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd