1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানান, ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ব্যাপক হতাহত হয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। রুয়াঁর প্রসিকিউটর সেবাস্তিয়েন গালোয়া বলেন, এই দুর্ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীকে ‘সংকটাপন্ন অবস্থায়’ হাসপাতালে নেওয়া হয়েছে। ফ্রান্সের রেল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ করতে পারে, সে জন্য রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এসএনসিএফ রেজো বলেছে, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করা। এরপর রেল চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।’ দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd