1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তড়িৎ অভিযান চালিয়ে মাত্র দু’দিনের ব্যবধানে মোখার নিয়ন্ত্রণ নিয়েছিল হুথি বিদ্রোহীরা। হুথিদের ওপর বিমান হামলার তথ্য গতকাল শনিবার নিশ্চিত করেছে ইয়েমেনি সরকার। দেশটির সরকারি বার্তাসংস্থা সাবা জানিয়েছে, সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের সশস্ত্র বাহিনী ইরান সমর্থিত হুথি সন্ত্রাসীদের সামরিক যান ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের উল্লেখযোগ্য সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করেছে।” ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলিও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মোখা থেকে ১১ কিলোমিটার দূরের মোখা-ধুবাব সড়কে হুথিদের সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে হুথিরা মোখা বন্দর দখলের উদ্দেশে গত সপ্তাহে অভিযান শুরু করে। তাদের এ অভিযানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এরসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ৪৬ হাজার মানুষ। হুথিদের কাছে মোখার নিয়ন্ত্রণ হারানোর পর এখন এটি আবার পুনর্দখল করার চেষ্টা করছে ইয়েমেনের সরকার। এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে সৌদি আরব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd