1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিশুরা যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করাতে ও তাদের উন্নত করতে চান। এজন্য তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন- যার মধ্যে শিক্ষার্থীদের পোশাক, সহ-শিক্ষা সামগ্রী ও কিট ফ্রি-তে বিতরণ অন্যতম। শিশুরা যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়েছে।”

শিশুরা যাতে দেশের সম্পদ হতে পারে, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। পড়াশোনায় তাগিদ দিতে হবে, যাতে তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে-উল্লেখ করেন তিনি।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিশুরা যাতে দেশের সম্পদ হতে পারে, সেজন্য তাদের সেভাবেই গড়ে তুলতে হবে এবং পড়াশোনায় তাগিদ দিতে হবে, যাতে তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে।

চীনের রাষ্ট্রদূতের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘চীন বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ এবং তারা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। তারা বিভিন্ন দেশের জনগণের উন্নয়ন করছে এবং আমাদের উন্নয়নে সমর্থন দিচ্ছে। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চলতি ও আগামী বছরের মধ্যে কলকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে চীন থেকে একটি প্রতিনিধিদল এখানে আসবে।’

‘ঠাকুরগাঁওয়ের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে চলতি বছরের জুলাই-আগস্ট মাসেই চীনের একটি প্রতিনিধিদল জেলাটি পরিদর্শনে আসবে। পাশাপাশি প্রতিবছরই বাংলাদেশের জনগণের জন্য চীনের পক্ষ থেকে এমন সহযোগিতা বজায় থাকবে বলে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন’-যোগ করেন তিনি।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd