1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্যারিয়ারের ১০০০ গোলের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে দুর্দান্ত হেডে গোল করে নিজের অফিসিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৯-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই এগিয়ে যায় আল-নাসর। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল ও আল-কাদসিয়ার সঙ্গে পয়েন্টে সমান হলো আল-নাসর। প্রথম ছয় ম্যাচে তিন দলই পেয়েছে পাঁচটি করে জয়। রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের ২২তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের ইনসুইং কর্নার থেকে চোখ ধাঁধানো হেড করেন রোনালদো। ছয় গজ বঙ্রে কাছ থেকে নেওয়া তার শক্তিশালী নিচু হেড প্রথমে পোস্টে লেগে পরে গোললাইন অতিক্রম করে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। চলতি ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় গোল। পাঁচ ম্যাচে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর আল-নাসরের হয়ে এটি তার ১৩২তম গোল। তবে ম্যাচের জয়কে ছাপিয়ে আলোচনায় রোনালদোর নতুন মাইলফলক। ক্যারিয়ারের ৯৭৯তম অফিসিয়াল গোলের পর এখন ১০০০ গোলের ঐতিহাসিক কীর্তি থেকে মাত্র ২১ গোল দূরে তিনি। প্রতিযোগিতামূলক সিনিয়র ফুটবলে এখনো কোনো খেলোয়াড় এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd