1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সিপিএলে অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন মিরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ, ইমরান তাহিরদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পড়ে মাত্র ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস। বল হাতে অসাধারণ ছিলেন প্রথম সিপিএল ম্যাচ খেলতে নামা মেহেদী হাসান মিরাজ। রান তাড়ায় গ্লেন ফিলিপস, কুয়েন্টিন স্যাম্পসনের ব্যাটে চড়ে জয় পায় গায়ানা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া কিংস। পাওয়ার প্লেতে টিম সেইফার্টের উইকেট হারালেও ৫১ রান তুলে ফেলে তারা। এরপর বোলিংয়ে আসেন প্রথম সিপিএল ম্যাচ খেলতে নামা টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ওভারেই উইকেটের দেখা পান এই তারকা। মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল। এই ওভারে ৩ রান খরচ করেন মিরাজ। নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া উইকেট শিকার করেন মিরাজ। ওভারে প্রথম বলে কেমল সেভ্রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর চারিথ আসালঙ্কাকেও সাজঘরে ফেরান মিরাজ। এরপর নিজের শেষ ওভারে তিন রান দিয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মিরাজ। মিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই প্রোটিয়া তারকা। এই দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস। রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করে গায়ানা। পাওয়ার প্লেতে ১ উইকেটে ২৩ রান তোলে তারা। দ্বিতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও শাই হোপ ৫৩ রানের জুটি গড়েন। ৪০ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন কিউই তারকা ফিলিপস। ২১ রান করে সাজঘরে ফেরেন শাই হোপ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মিরাজ। রোস্টন চেইজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তারকা। ৪ বলে মাত্র ১ রান করেন তিনি। এরপর শেষ ৫ ওভারে ৪৮ রানের প্রয়োজন ছিল গায়ানার। কুয়েন্টিন স্যাম্পসনের ব্যাটে সহজেই সেই রান টপকে জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। মাত্র ১১ বলে ৫ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩৭ রান করে অপরাজিত ছিলেন স্যাম্পসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd