1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
​বুধবার (৯ সেপ্টেম্বার) বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে  জেলা  মহিলা দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।  জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তারের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভার সঞ্চলনায়   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম।
​এছাড়াও উপস্থিত ছিলেন   পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল,সাধারন সম্পাদক নিয়ামুল কবির রাহুল,  যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুল্লা ওয়াহেদনহাবিব, জেলা কৃষক দলের আহবায় সৈয়দ আশাপউদ্দৌলা জুয়েল, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ মোজাফ্ফর রহমান, মোজাম কাড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক  সহ-সভাপতি শিরিনা আক্তার, মহিলাদল নেত্রী রুনা গাজী, এডভোকেট কুহেলি পাভিন, এ্যাডভোকেট শিরিনা আক্তার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd