1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বাগেরহাটে ২টি ট্রাকভর্তি তামাক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে দুইটি ট্রাকভর্তি অবৈধ সিগারেট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাটিং তামাক জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধীন বাগেরহাট ভ্যাট বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুটি ট্রাক আটক করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বগুড়া-ট-১১-০৭১৪ এবং ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০ নম্বরের দুটি ট্রাক আটক করা হয়। পরে সেগুলোতে তল্লাশি চালিয়ে একটি পূর্ণাঙ্গ সিগারেট তৈরির কারখানার প্রয়োজনীয় সব উপকরণ উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে,  ১টি সিগারেট তৈরির যন্ত্র, ২টি অংশে বিভক্ত ১টি মোড়ক তৈরির যন্ত্র এবং ১টি জেনারেটর, ৫১ বস্তায় মোট ১,২৭৫ কেজি কাটিং তামাক (প্রতি বস্তায় ২৫ কেজি), ৭৬ রোল সিগারেটের কাগজ, ৫ কার্টন ছাঁকনি কাগজ, ৫৪ রোল পাতলা মোড়ক কাগজ, ৬ বাক্স প্যাকেট তৈরির কাগজ ও ১০০টি আঁঠালো ফিতা, ৩ ড্রাম আঠা, ১টি এয়ার ট্যাংক এবং ৫০টি প্লাস্টিকের ঝুড়ি।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা সরঞ্জাম দিয়ে অনায়াসেই একটি পূর্ণাঙ্গ অবৈধ সিগারেট কারখানা স্থাপন করা সম্ভব। উদ্ধারকৃত মালামাল কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd