1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্সে ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্ত শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা দিপঙ্কর কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, মোড়ল কামররুজ্জামান, মো: আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #

ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি :
ফকিরহাট সদর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় এ সভা অত্র বাজারের একটি মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ। এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, ফকিরহাট জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হায়দার প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেক মল্লিক। বিশিষ্ট ব্যবসায়ী নোমান আল মেহেদী ও শেখ শহীদ হাসান রানার যৌথভাবে সঞ্চালনায় করেন এতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ হারুনার রশিদ,। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি শেখ কামাল হোসেন বাবুসহ অন্যান্যরা।
সভায় বাজারের উন্নয়ন, আইনশৃঙ্খলা, নৈশ্যপ্রহরী, সিসি ক্যামেরা, কেরামবোর্ড ও মাদকসহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা করা হয়েছে। এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd