1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো জাপান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চলতি মাসে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। গেমসের আগে ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাপান। প্রথমবারের মতো কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। দুই দেশের কূটনীতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হবে এই ম্যাচ। জাপানের জন্য বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান গেমসের আগে পূর্ণ সদস্যের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিতে পারবে। আগামী ২৪ সেপ্টেম্বর আফগানিস্তান ও ২৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে এশিয়ান গেমসের ম্যাচ খেলবে জাপান। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে জাপানকে। অন্যদিকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত।
জাপানের টি-টোয়েন্টি স্কোয়াড-
ক্যান্ডেল কাডোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিঞ্জে, বেনজামিন ইতো-ডেভিডস, অ্যালেস্টার কাডোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতো, জেইক কুসুদা-নেয়ার্ন, ওয়াতাডু মিয়াউচি, রেও সাকুরানো-থমাস, অ্যালেঙ্ শিরাই-প্যাটমোর, শোমা সুগায়া-স্লেটার, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা এবং লাকলান ইয়ামামোতো-লেইক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd