1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ব্যালন ডি’অর নিয়ে যা বললেন হ্যারি কেইন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দারুণ মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অরের দৌড়ে নিজের নাম দেখে উচ্ছ্বসিত হ্যারি কেইন। এমন অর্জনে নিজেকে ‘অত্যন্ত গর্বিত’ বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ৩৩ বছর বয়সী কেনকে আগামী অক্টোবরে ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। এর মাধ্যমে ২০১১-১২ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ৬৯ গোলের ক্যারিয়ারসেরা এক মৌসুমের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। তবে একই মৌসুমে লিওনেল মেসির করা ৮২ গোলের রেকর্ডের পেছনে রয়েছেন কেন। ব্যালন ডি’অর জিতলে মাত্র পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার পাবেন কেন। তার আগে স্যার স্ট্যানলি ম্যাথুজ, স্যার ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েন এই পুরস্কার জিতেছেন। ইংল্যান্ডের সর্বশেষ খেলোয়াড় হিসেবে ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ওয়েন। টিএনটি স্পোর্টসকে ওভেন হারগ্রিভসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কেন বলেন, ‘আমি যে মৌসুম কাটিয়েছি, তাতে আমি সত্যিই অত্যন্ত গর্বিত। খুব বেশি দিন আগের কথা নয়, আমিও একজন ভক্ত ছিলাম, যে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত। আর এখন আমি এখানে, পুরস্কার জিতছি। ব্যালন ডি’অরও ঠিক তেমনই একটি বিষয়। অবশ্য এখন বিষয়টি আমার হাতে নেই। সিদ্ধান্ত নেবেন ভোটার ও সংশ্লিষ্টরা। আমার ক্যারিয়ারের সেরা মৌসুম ছিল এটি। এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী হয়।’ চলতি মৌসুমে অবশ্য এখনও বুন্দেসলিগায় গোলের দেখা পাননি কেন। বায়ার্নের প্রথম দুই ম্যাচের একটিতে স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়েছে দলটি, অন্যটি শালকের বিপক্ষে গোলশূন্য ড্র হয়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd