শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: খুলনার কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ
খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান মঙ্গলবার দুুপর ১ টার দিকে কপিলমুনি বাজারের পালপাড়া
সড়কে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানে এ জরিমান করেন। এসময় দ্বীপ এন্টারপ্রাইজ এর
স্বত্বাধিকারী তপন মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও পন্যে নকল প্যাকেজজাত করার অভিযোগে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমান এবং উত্তম কুমার
সাহার কর্ণফুলী টি হাউজে খাদ্য- পন্যে নকল প্যাকেজজাত ও ঘন চিনি বিক্রির অভিযোগে ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫৩ ধারায়। ৪০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান
চলাকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা স্যনিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয়
কুমার মন্ডল।