1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বাগেরহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শিশুদের অনলাইন নিরাপত্তা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর)  বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সকালে।
সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ও জেলা শিশু কল্যাণ বোর্ড সভাপতি গোলাম মোঃ বাতেন।
এছাড়াও সভায় বাগেরহাট জেলা শিশু কল্যাণ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, প্রকল্পসংশ্লিষ্ট নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
“Speak Up!” প্রকল্প শিশু ও যুবদের ডিজিটাল পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত ও অর্থবহ করার পাশাপাশি ডিজিটাল স্পেসে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় নাগরিক সমাজের সক্ষমতা ও অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করছে Terre des Hommes Netherlands (TdH NL)।
সভাটি শিশু সুরক্ষা, বিশেষ করে ডিজিটাল ও অনলাইন পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd