1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বাগেরহাটের মোরেলগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে উপজেলা পর্যায়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা সম্বলিত স্টল পরিদর্শন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃসহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব উদ্যোগ, কৃষি উন্নয়ন বিষয়ক মডেল এবং ডিজিটাল সেবাভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। স্টলগুলো ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের নতুন নতুন চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তার বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd