1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস এবং দুই দেশের ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক স্বার্থ ও কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হওয়ার প্রত্যাশার কথা জানানো হয়। দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd