1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ধাপে ধাপে এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশনকে টার্মিনালের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে যেভাবেই হোক টার্মিনালটি আংশিকভাবে চালুর চেষ্টা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ সেভাবে নেওয়া হয়নি। ইন্টারনেট, বিভিন্ন মেশিন ও অন্যান্য ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় ইন্টিগ্রেশনও পুরোপুরি হয়নি। এখন এসব কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd